1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দেখুন

সিরিয়া ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছে। পাশাপাশি সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেওয়ার চুক্তি করেছে সৌদি আরব। খবর আল-জাজিরার।

বুধবার (৪ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা চুক্তিকে দুই দেশের মধ্যে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে উল্লেখ করেছে। তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। রিয়াদের বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  প্রমিলা জয়পাল থেকে রো খান্না, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতরা কে কেমন ফল করলেন?

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, সামরিক উত্তেজনা, আন্তর্জাতিক নৌ চলাচল, জ্বালানি সরবরাহ ও বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। দুই নেতা আঞ্চলিক উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের দামে বড় পতন

এর আগে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে মানামা ডায়ালগ সম্মেলনে তিনি বলেন, মক্কা জোটে সিরিয়ার যোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST