1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান - দৈনিক লালবার্তা

রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026,
  • 4 সময় দেখুন

রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারে সামনে থেকে অভিযান শুরু হয়।
এসময়, শপিং সেন্টারের বাইরে চার পাশে অবৈধভাবে পরিচালিত দোকানপাট উচ্ছেদ ও নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়। একইসঙ্গে হানিফ ফ্লাইওভারের নিচের অংশ দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকানপাটও গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশন।

আরও পড়ুনঃ  পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

অবশ্য অভিযানের খবর আগেই চাউর হওয়ায় নিজেদের দোকানপাট সরিয়ে নেয় দোকানীরা। এর আগে বেশ কয়েক দফায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হলেও আবারও পুরনো চেহারায় ফেরে ফুটপাত।

আরও পড়ুনঃ  ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST