1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান - দৈনিক লালবার্তা

যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026,
  • 1 সময় দেখুন

যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আঞ্চলিক সমস্যা সমাধানে সক্ষম বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর জিনহুয়ার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মস্কোতে ‘গ্যাস রফতানিকারক দেশগুলোর ফোরাম’-এর শীর্ষ সম্মেলনের মাঝখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক সাইডলাইন বৈঠকে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিস্তার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের কারণেই মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর সাথে বহুপাক্ষিকতাবাদ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার পথ সহজ হয়েছে।

আরও পড়ুনঃ  হাসিনার প্রত্যর্পণ ঘিরে জল্পনা, দিল্লিতে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান

একইসাথে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দ্রুতই এই সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটে পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: সিএনএন

এছাড়াও, সংস্কৃতি, নিরাপত্তা ও সামরিক খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন দুই প্রেসিডেন্ট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST