1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে - দৈনিক লালবার্তা

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 22, 2026,
  • 4 সময় দেখুন

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করবেন। সরকারপ্রধানের সফরে অংশ না নেওয়ার জন্য জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিতকরেছে। সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে টোকিও থেকে ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রদূত দাউদ আলী। তিনি প্রায় এক সপ্তাহধরে ঢাকায় অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  খাবারের থালা খালি হচ্ছে ৫ লাখ ফিলিস্তিনির

সূত্র জানায়, রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করবেন এবং প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকি করবেন। অর্পিত দায়িত্ব পালনে বুধবার (২২ অক্টোবর) টোকিও যান সচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

আরও পড়ুনঃ  সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

সরকারের এক কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে নিজ দেশে ফেরানোর ঘটনা বিরল। কী কারণে ফেরানো হয়েছে তা বলতে পারবো না। তবে ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।

আরও পড়ুনঃ  ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST