1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
বগুড়ায় ২৭০০ কোটির প্রকল্প, নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা ঋণ নয়, অনুদান চাই; জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ করা উচিত আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ সময় দেখুন

দুই বিদেশি নারীকে গণধর্ষণের দায়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নাতিসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার (১১ নভেম্বর) দেশটির আদালতের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বিচারকাজ শুরু করার জন্য আদালত ধর্ষণের স্বাক্ষীদের আগামী ৯ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত আটজনের সবাইকে আজ আদালতে হাজির করা হয়েছিল। গত জুনে ইসহাক দারের নাতি ও তার সহযোগীরা ওই দুইজনকে অপহরণ ও ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। তবে পাঞ্জাব পুলিশ উপপ্রধানমন্ত্রীর নাতি ও তার চার সহযোগীকে প্রথমে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল। এর বদলে তার অফিসের তিনজনকে দায়ী করা হয়। তবে আদালত পুলিশের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং ইসহাক দারের নাতি রাজা দারসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

আরও পড়ুনঃ  প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ওই দুই নারীর নাম স্টেফানি আদানা মাও এবং অস্ট্রিড রবিনসন বারখো। এরমধ্যে স্টেফানি নেদারল্যান্ডসের নাগরিক। আর অস্ট্রিড রবিনসন ভেনেজুয়েলার। মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তারা ধর্ষিত হয়েছিলেন। তারা ধর্ষণের অভিযোগ দিয়ে নিজ দেশে ফিরে গেছেন। পুলিশের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাজা দারের সঙ্গে ২০২৫ সালে সিঙ্গাপুরে তাদের পরিচয় হয়। এ সময় তারা রাজাকে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ডলারের দর বাড়ছে

এরপর রাজা এতে বিনিয়োগ করেনও। প্রাথমিকভাবে তাকে লভ্যাংশ দেন এ দুই নারী। আর এই সময়ের মধ্যে রাজা তাদের কাছে ৫ লাখ ডলার বিনিয়োগ করেন। কিন্তু এরপর তারা আর রাজাকে কোনো লভ্যাংশ দেননি। এরমধ্যে চলতি বছরের জুনে রাজা তাদের দুজনকে আরেকজন বিনিয়োগকারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অজুহাতে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান। এরপর তারা পাকিস্তানে এসে ইসলামাবাদের একটি হোটেলে থাকেন এবং পরে মুরি হিল স্টেশনে যান নিজেদের ইচ্ছায়।

এই সুযোগে রাজা দার ও তার সহযোগীরা দুই নারীকে লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির একটি বাড়িতে আটকান এবং অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ দেন। এ সময় এ তাদের কাছ থেকে ১৯ হাজার ৫০০ ডলার জোরপূর্বক আদায় করা হয়। এছাড়া তাদের হুমকি দেওয়া হয় যদি বাকি অর্থ না দেওয়া হয় তাহলে তাদের কাঁচ দিয়ে আঘাত করে অথবা গুলি করে হত্যা করা হবে এবং তাদের অঙ্গপ্রতঙ্গ বিক্রি করে অর্থ আদায় করা হবে।

আরও পড়ুনঃ  ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

পুলিশ বলেছে, এ দুই নারীকে তাদের অপহরণকারীরা একটি গাড়িতে করে লাহোর বিমানবন্দরে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে করে তারা পালিয়ে যেতে সমর্থ হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST