1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে বাধায় বাবাকে হত্যা: হাইকোর্টে খালাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে - দৈনিক লালবার্তা

পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে বাধায় বাবাকে হত্যা: হাইকোর্টে খালাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 27, 2026,
  • 4 সময় দেখুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধা দেওয়ায় বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে শরীয়ত উল্লাহকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোস্তফা সারওয়ার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমিন সিদ্দিকী, মীর মনিরুজ্জামান, সোলাইমান হাওলাদার ও মিজানুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক খান।

আরও পড়ুনঃ  চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

এর আগে, ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি এ মামলায় শরীয়ত উল্লাহকে মৃত্যুদণ্ড দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল আমিন বিপ্লব।

মামলার বিবরণ অনুযায়ী, পছন্দের পাত্রীকে বিয়ে করতে রাজি না হওয়ায় ২০০৫ সালের ১৩ মার্চ মধ্যরাতে গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের নিজ বাড়িতে বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শরীয়ত উল্লাহ। এ সময় ছেলেকে বাধা দিতে গেলে মা নাসিমা খাতুনকেও কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আরও পড়ুনঃ  মেরিনড্রাইভের দুই পাশে আড়াইশ অবৈধ রিসোর্ট, সৈকত দখল করেও চলছে ব্যবসা

পরে গুরুতর আহত অবস্থায় বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ মারা যান ইব্রাহিম খলিল উল্লাহ।

আরও পড়ুনঃ  খুলনার সাবেক এমপি রশীদুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

এ ঘটনায় পরদিন, ১৫ মার্চ, নিহতের আরেক ছেলে সাদিকুল্লাহ গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে নিম্ন আদালতে শরীয়ত উল্লাহর মৃত্যুদণ্ডের রায় হয়। তবে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে মঙ্গলবার তাকে খালাস দিলেন হাইকোর্ট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST