1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের - দৈনিক লালবার্তা

কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 27, 2026,
  • 2 সময় দেখুন

স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন ও ডাইনিংসহ বিভিন্ন খাতে পার্টনারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স।

এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব ও ফেব্রিলাইফের সঙ্গে পার্টনারশিপ স্থাপন করছে। এছাড়া ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকা এবং বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফের সঙ্গেও পার্টনারশিপে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  আসছে গ্রিন বন্ড: পরিবেশ ও জলবায়ু প্রকল্পে বিকল্প অর্থায়নের সুযোগ

সম্প্রতি আকিজ রিসোর্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এই উদ্যোগের আওতায় আকিজ রিসোর্সের কর্মীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ করপোরেট মূল্য ও ছাড়ে বিভিন্ন সেবা নিতে পারবেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নির্বাচিত কিছু সেবায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। অন্যদিকে, অংশীদার হোটেলগুলোতে হোটেল রুমের ভাড়ায় ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।

আরও পড়ুনঃ  কুইক রেন্টাল নীতির কারণে সরকারের বিদ্যুৎ পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে: জ্বালানিমন্ত্রী

আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান বলেন, কর্মীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করতে আমরা আমাদের অংশীদার ব্র্যান্ডের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করছি। এর মাধ্যমে কর্মীরা আরও বেশি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  সচিবদের বেতন ছাড়াল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানী, বাড়ছে না যে কারণে

বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা, বিনোদন ও লাইফস্টাইল সংশ্লিষ্ট সেবাগুলো আরও সহজলভ্য করতে চায় আকিজ রিসোর্স। কর্মীদের কল্যাণ, কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকারেরই প্রতিফলন এ উদ্যোগ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST