1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
পাবনায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার বাটি-চামচ রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগের বিক্ষোভ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দেখুন

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি, তাই তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগবে।

আরও পড়ুনঃ  শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

সারা দেশে চলমান সহিংসতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়ার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গাজী এমএইচ তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দেশব্যাপী তদন্ত পরিচালনার কারণে এটি শেষ হতে সময় লাগতে পারে।

প্রসিকিউটর তামিম বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য গঠিত অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কিনা, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন। তার মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

ওই রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুনঃ  রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

গাজী এমএইচ তামিম আরও বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় আসামিদের সাজা হয়েছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হতে কত সময় লাগতে পারে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানান প্রসিকিউটর তামিম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST