1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী - দৈনিক লালবার্তা

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 26, 2026,
  • 15 সময় দেখুন

ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলায় আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই আওয়ামীপন্থী আইনজীবী।

সোমবার (২৬ অক্টোবর) ওই দুই আইনজীবীর হাজিরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি।

সোমবার সকালে দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হন। তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে বিষয়টি কতটা গুরুতর, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ

এদিকে এ মামলাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে। এ সময় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। সংশ্লিষ্ট মামলা ছাড়া আওয়ামীপন্থি আইনজীবীদের সঙ্গে আসা অন্য আইনজীবীদেরও নিরাপত্তার স্বার্থে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে একজন বিচারক অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। সেদিনও আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন অভিযুক্ত দুই আইনজীবী। তাদের সঙ্গে আওয়ামীপন্থি আরও কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার কারণে তাদের সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করেন ওই দুই আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

আরও পড়ুনঃ  ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত

সেদিন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত দুজন আইনজীবী হওয়ায় রায় নিয়ে তাদের বিরূপ মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণেই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST