1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের এআইয়ে দক্ষ হতে হবে-শিক্ষামন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
বগুড়ায় ২৭০০ কোটির প্রকল্প, নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা ঋণ নয়, অনুদান চাই; জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ করা উচিত আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের এআইয়ে দক্ষ হতে হবে-শিক্ষামন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৮ সময় দেখুন

চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষা ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে শিক্ষার্থীদের নতুন প্রযুক্তিতে দক্ষ হতে হবে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল ড. মাহবুব-উল আলম।

আরও পড়ুনঃ  এইচএসসিতে ১৫ শতাংশের নিচে পাশ কলেজগুলোকে একীভূতের মতামত কুমিল্লা বোর্ডের

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এজন্য বাজেটে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে এ বাজেটের সদ্ব্যবহার করতে হবে। কোনো ধরনের অপচয় যেন না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

আরও পড়ুনঃ  প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। তাই আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে।

মন্ত্রী বলেন, বর্তমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ন্যানোটেকনোলজির মতো সব বিষয়ে দক্ষ হতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিক নিয়েও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

এ সময় শিক্ষার্থীদের জন্য ১৪ তলার দুটি আবাসিক হল এবং শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৪ তলার দুটি আবাসিক ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST