1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
গোপালগঞ্জ ছাড়া দেশে আ.লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগ নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, পাকুন্দিয়ায় আমন কাটা শুরু সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ কেমব্রিজ পরীক্ষায় বিশ্বসেরা ৯৮ বাংলাদেশি, ঝুলিতে ১৬৩ পুরস্কার ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুযোগ বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, পাটগ্রামের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জ ছাড়া দেশে আ.লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ সময় দেখুন

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, ‘আসলে এই নিষিদ্ধ আওয়ামী লীগের এই কার্যক্রমটা বেসিক্যালি দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না। এটাই প্রমাণ করে যে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে উনাদের কোনো অস্তিত্ব নাই। ওখানেই তারা কাজ করতে পারবে।’

আরও পড়ুনঃ  তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে: বিমানমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘উনাদের পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছেন, উনাদের কিছু নাই এবং জুলাইকে অস্বীকার করে উনাদের সামনে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি।’

আন্দালিভ রহমান বলেন, ‘সরকারের ভালো কাজগুলি ফ্যামিলি কার্ড থেকে আরম্ভ করে বড়বড় প্রজেক্টগুলি যে আমরা নিচ্ছি। আমাদের প্রতিমন্ত্রী সাহেব বললেন, পত্রিকার পাতায় কোনো রাষ্ট্রীয় মদদে ঘুম নাই, কোনো ব্যাংক লুট নাই, নতুন কোনো দরবেশের ঘটনা নাই, নতুন কোনো এস আলমের ঘটনা নাই, নতুন কোনো বিদ্যুতের করাপশন নাই, এই জিনিসগুলোকে তো আপনার কোনো না কোনোভাবে কম্বাইন্ড দিতে হবে।

আরও পড়ুনঃ  নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

এবং এই যে একটা হাইপ তৈরি করা যে ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি আসবে, এটা যে একটা পলিটিক্যাল ব্লাফ ছিল এবং এতে করে যে হাজার হাজার নেতাকর্মীর হৃদয় ভেঙে যাবে যে আসলে আর আসা হবে না। এই কারণেই এই ইস্যুটাকে ডাইভার্ট করানোর জন্য সেই গোপালগঞ্জে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র মারামারি, পেটাপিটি করা ছাড়া আর কিছুই না। শুধুমাত্র ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য। কারণ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক অবস্থান বা কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখি নাই।’

আরও পড়ুনঃ  সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

তিনি আরও বলেন, ‘আমাদের যে গণতান্ত্রিক একটা ধারা, যে ১৭ বছর পর বাংলাদেশ একটা গণতন্ত্র পেয়েছে, সংসদ কাজ করছে, সরকার দল বিরোধী দল প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কাজগুলো হচ্ছে, উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, এই সবকিছুকে একটা ধামাচাপা দেওয়ার জন্য শুধুমাত্র এটার একটা পায়তারা। আমি এর বাইরে এটাকে আর কোনো কিছুই দেখি না।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST