1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, পাকুন্দিয়ায় আমন কাটা শুরু - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগ নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, পাকুন্দিয়ায় আমন কাটা শুরু সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ কেমব্রিজ পরীক্ষায় বিশ্বসেরা ৯৮ বাংলাদেশি, ঝুলিতে ১৬৩ পুরস্কার ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুযোগ বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, পাটগ্রামের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, পাকুন্দিয়ায় আমন কাটা শুরু

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২০ সময় দেখুন

নতুন ধান ঘরে তোলার আনন্দে একসময় গ্রামবাংলার ঘরে ঘরে বসত নবান্নের আয়োজন। নতুন চালের পিঠা-পায়েস, আত্মীয়স্বজনের আপ্যায়ন আর নানা উৎসব-আয়োজনে মুখর হয়ে উঠত গ্রাম। সময়ের সঙ্গে সেই আয়োজন অনেকটা কমে এলেও নতুন ফসল ঘরে তোলার আনন্দে ভাটা পড়েনি কৃষকের।

সেই গ্রামীণ ঐতিহ্য ও উৎসবের আবহ ফিরিয়ে আনতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজন করা হয়েছে নবান্ন উৎসব। ধান কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি আমন মৌসুমের ধান কাটা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া পৌরসদরের বাইপাস সড়ক-সংলগ্ন একটি ধানখেতে এ উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

চরপাকুন্দিয়া গ্রামের কৃষক মফিজ উদ্দিনের জমির ধান কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। এ সময় তিনি ও অন্য অতিথিরা কাঁচি হাতে ধান কাটায় অংশ নেন।

আরও পড়ুনঃ  কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

নবান্নের স্মৃতিচারণা করে ইউএনও রূপম দাস বলেন, নবান্ন বাঙালির ঐতিহ্যবাহী উৎসব। দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রীতিতে এটি উদ্‌যাপন করা হয়। তিনি যে অঞ্চলে বড় হয়েছেন, সেখানে নবান্নের দিন গৃহস্থরা প্রথমে জমির ধান কেটে বাড়িতে নিয়ে যান। এরপর ধান শুকিয়ে ও মাড়াই করে নতুন চাল তৈরি করা হয়। সেই চালের খাবার দিয়েই শুরু হয় নবান্নের আয়োজন। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী রান্নাবান্না করে আনন্দ ভাগাভাগি করেন। এখনো তাদের বাড়িতে এ ঐতিহ্য পালন করা হয়।

আমন ধানের বৈশিষ্ট্য তুলে ধরে তিনি আরও বলেন, আমন মূলত বৃষ্টির পানিনির্ভর ফসল। এ মৌসুমে তাপমাত্রা তুলনামূলক সহনশীল থাকায় কৃষকেরা সহজেই ধান কাটতে পারেন। সাধারণত অতিরিক্ত সেচেরও প্রয়োজন হয় না। যুগ যুগ ধরে কৃষকেরা এ ধানের চাষ করে আসছেন।

আরও পড়ুনঃ  কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে ই আলম বলেন, আমন বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রাচীন ফসল। সেচব্যবস্থা চালুর পর বোরো ধানের চাষ জনপ্রিয়তা পায়। আমন বৃষ্টির পানিনির্ভর হওয়ায় এতে সাধারণত সেচের প্রয়োজন হয় না। ধান কাটার সময় তাপমাত্রা কম থাকায় কৃষকেরা সহজেই ফসল ঘরে তুলতে পারেন। উৎপাদন খরচ ও পরিশ্রম তুলনামূলক কম হওয়ায় আমন চাষে কৃষকের আগ্রহ রয়েছে। বর্তমানে আমনের বিভিন্ন জাতের চাষ হচ্ছে। উৎসবে যে ধান কাটা হয়েছে, সেটি ৪৯ জাতের বলে মনে হচ্ছে। পুরোনো জাত হলেও এর ফলন বেশ ভালো।

আরও পড়ুনঃ  কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর পাকুন্দিয়া উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। মৌসুমে খরার প্রভাব থাকলেও ফলন মোটামুটি ভালো হয়েছে। নতুন ধান ঘরে তোলার মৌসুমকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে নবান্নের আনন্দ ভাগাভাগি এবং গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা আক্তার ও স্বর্ণা চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাইদুল হকসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST