1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগ নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, পাকুন্দিয়ায় আমন কাটা শুরু সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ কেমব্রিজ পরীক্ষায় বিশ্বসেরা ৯৮ বাংলাদেশি, ঝুলিতে ১৬৩ পুরস্কার ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুযোগ বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, পাটগ্রামের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ সময় দেখুন

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, জলবায়ু খাতে সরকারের উদ্যোগের সাফল্য শুধু প্রতিশ্রুতি বা পরিকল্পনায় সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। আগামী পাঁচ বছরে এ খাতে কী পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি হয়েছে এবং মানুষের জীবনে কী প্রভাব পড়েছে, তার সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার।

সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অতীতে অনেক উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে-এমন কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুনঃ  বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: তথ্য প্রতিমন্ত্রী

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রতিশ্রুতি দেওয়া নয়; বরং বাস্তবায়নের মাধ্যমে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করা। জলবায়ু খাতে কী পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি অর্জিত হয়েছে এবং এসব উদ্যোগ মানুষের জীবনে কী প্রভাব ফেলেছে, তার সুস্পষ্ট হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সরকার এমনভাবে কাজ করছে, যাতে পাঁচ বছর পর জনগণ সুনির্দিষ্ট তথ্য, বাস্তব অগ্রগতি ও পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন। সেই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্য ব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট কল কনসোর্টিয়াম যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি বলেন, কার্যকর অভিযোজন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় জরুরি। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।

জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু ঝুঁকি কমানো এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল। সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

আরও পড়ুনঃ  যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান এবং গেইনের নীতিবিষয়ক প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান।

প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সুশাসন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক জ্যৈষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা, পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনবিষয়ক পরিচালক মির্জা শওকত আলী, ইফাদের পরিবেশ, জলবায়ু ও জনগোষ্ঠীবিষয়ক বিভাগের প্রধান কারিগরি বিশেষজ্ঞ জাহান-জেব চৌধুরী এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST