1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
১৮ দিনে পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
১৮ দিনে পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ কানাডার পার্লামেন্টারি প্রেস ডিনারে হঠাৎ হাজির ‘নকল’ ট্রাম্প গোপালগঞ্জে যা হচ্ছে তার সবই পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত পাবনায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার বাটি-চামচ রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ

১৮ দিনে পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর— এই ১৮ দিনে মাত্র ৩১৭টি সদস্য কারখানারই উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার।

আরও পড়ুনঃ  ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানায় সংগঠনটি । একই সময়ে ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

বিজিএমইএ জানিয়েছে, সরাসরি ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে। রফতানি আদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং ক্ষেত্রবিশেষে সরাসরি অর্ডার বাতিলের মতো চাপ সামলাতে হচ্ছে।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ

আরও বলা হয়, চলমান অস্থিরতার কারণে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম চাপে পড়েছে। এর প্রভাব পড়ছে কারখানার কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান এবং সামগ্রিক রফতানি বাণিজ্যে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST