1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগের বিক্ষোভ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। আবু হানিফ তার পোস্টে বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সদস্য সদস্য এডভোকেট ফজলুর রহমান নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা সময় বক্তব্য দিচ্ছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। ফজলুর রহমান ভুলে গেছেন, যে জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি এখন সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। এই ফজলুর রহমান এক সময় নিষিদ্ধ আওয়ামী লীগ করেছেন, এই জন্য কথায় আছে, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ’।

আরও পড়ুনঃ  আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল

আবু হানিফ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় লাভ করেন। কিন্তু জয় লাভ করার পর সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। মান অভিমানে তিনি বিএনপি সরকারের বিরোধিতার নামে যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন। অথচ গত কয়েকদিন গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া,মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের বিষয়ে ফজলুর রহমান ও রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ করে নাই।

আরও পড়ুনঃ  সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

পোস্টের শেষে এ নেতা বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান এবং রুমিন ফারহানার বক্তব্য ও কার্যকলাপে মনে হচ্ছে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST