1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির - দৈনিক লালবার্তা

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দেখুন

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। এই সফরে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ায় ৩ দিন এবং মালয়েশিয়ায় ২ দিন অবস্থান করবেন।

আরও পড়ুনঃ  ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা

জামায়াত আমির অষ্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। এছাড়া, মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা-কর্তাদের সাথে বৈঠকসহ প্রবাসীদের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সফর শেষে আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বহিষ্কৃত বিএনপি নেতার জন্য বড় সুখবর

বিমানবন্দরে বিরোধী দলীয় নেতাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুনঃ  জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST