1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন - দৈনিক লালবার্তা

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে এবং এশিয়ান হাইওয়ের মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় বাসে আগুন দেওয়া হয়। আগুনে গাড়ি দুটির বেশির ভাগ পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা।

আরও পড়ুনঃ  ৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বহিষ্কৃত বিএনপি নেতার জন্য বড় সুখবর

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা খড়বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) বৃহস্পতিবার ভোরের দিকে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক বাজার জামে মসজিদ এলাকায় পৌঁছায়। সেখানে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে থামানো হলে ট্রাকটির চালক ও হেলপার ভেতরে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে ঘুম থেকে ডেকে তোলেন এবং কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানান।

আরও পড়ুনঃ  জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

এ সময় ট্রাকচালক গাড়িটি রক্ষায় প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুনঃ  পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুরে তিশা পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST