1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
লোকগান নিয়ে ব্যতিক্রম আয়োজনে গাইলেন ছয় শিল্পী - দৈনিক লালবার্তা

লোকগান নিয়ে ব্যতিক্রম আয়োজনে গাইলেন ছয় শিল্পী

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দেখুন

যতই আধুনিক কিংবা মডার্ন সংগীত আসুক, বাংলার মানুষের বড় অংশের কাছে এখনো লোকগানের আবেদন অতুলনীয়। সেই আগ্রহকে মূল্যায়ন করে লোকগান নিয়ে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কালজয়ী কিছু লোকগান নতুন আঙ্গিকে এখানে উপস্থাপন করা হচ্ছে।

এই আয়োজনে স্থান পেয়েছে বাংলার লোকসংগীতের ভান্ডার সমৃদ্ধ করা কিংবদন্তি সাধক ও গীতিকারদের কালজয়ী সব সৃষ্টি। শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান নিয়ে সাজানো হয়েছে আয়োজনটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন।

এই আয়োজনে গানগুলোর সংগীতায়োজনের পাশাপাশি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগীত পরিচালক তরিক আল ইসলাম। আর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

প্রকল্পটি নিয়ে তরিক আল ইসলাম বলেন, ‘বাংলার লোকসংগীত আমাদের শেকড়, আমাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই গানগুলোর প্রতিটি পঙ্‌ক্তি ও সুরের ভেতর লুকিয়ে আছে আমাদের জীবন, দর্শন, প্রেম, বিরহ ও হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার। আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন সমৃদ্ধ লোকসংগীতের চর্চা অব্যাহত থাকবে, অন্যদিকে নতুন প্রজন্মের শ্রোতারাও পরিচিত হওয়ার সুযোগ পাবে বাংলার সংগীতঐতিহ্যের অনন্য সব সৃষ্টির সঙ্গে।’

ধ্রুব মিউজিক স্টেশনের প্রযোজনায় গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ধ্রুব মিউজিক কটেজ ইউটিউব চ্যানেলে। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে গানগুলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST