1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ - দৈনিক লালবার্তা

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দেখুন

শেখ হাসিনার দেশে ফেরত ইস্যুতে বিবিসির প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। সংবাদে উল্লেখ করা কোনো কিছু ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন।

উল্লেখ্য, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে শিরোনামে সম্প্রতি বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে সরকারি কর্মকর্তারা গণমাধ্যমটিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।

আরও পড়ুনঃ  বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: তথ্য প্রতিমন্ত্রী

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

আরও পড়ুনঃ  সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ছাড়া দেশে আ.লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

এ রকম প্রতিবেদন যে কেউ করতে পারে দাবি করে শামা ওবায়েদ বলেন, ভারত এ রকম কোনো চাওয়ার কথা বাংলাদেশকে জানায়নি।

এদিকে, বিগত সময়ের মতো এখনো পেট্রোল বোমা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে আওয়ামী লীগ, এ মন্তব্যও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST