1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান - দৈনিক লালবার্তা

আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট থেকে এ বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।

প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে আজই প্রজ্ঞাপন জারি করতে পারে মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান বিচারপতির অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সুপারিশটি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আজই প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে।

বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ২০২৫ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর পদটি শূন্য হলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

২০২৫ সালের ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবেও তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব অর্পণ করেন। ফলে তিনি একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুনঃ  নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST