1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে - দৈনিক লালবার্তা

ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026,
  • 5 সময় দেখুন

ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের প্রাথমিক ভোট গণনা শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোট গণনা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে নেতানিয়াহুর ভোট।

বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ‘লিকুদ পার্টি’ মোট বৈধ ভোটের ২১.৭ শতাংশ পেয়ে তালিকায় শীর্ষে রয়েছে। তবে পূর্ববর্তী গণনার আপডেটের (২৩.২৪ শতাংশ) তুলনায় তাদের প্রাপ্ত ভোটের হার কিছুটা কমেছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী-জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

অন্যদিকে, গাদি আইজেনকোটের ‘ইয়াশার পার্টি’ ১৫.৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে পূর্ববর্তী গণনার আপডেটের (১৫.৪১ শতাংশ) তুলনায় তাদের প্রাপ্ত ভোটের হার কিছুটা বেড়েছে।

আরও পড়ুনঃ  অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে লাতিন আমেরিকা নিয়ে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষায় পানি ঢেলে দিলেন লুলা

ফিলিস্তিন-ইসরাইলি জয়েন্ট লিস্ট ৯.২২ শতাংশ ভোট পেয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে, যা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের প্রাপ্ত ভোট (৮.২২%) থেকে সামান্য বেশি। নির্বাচন কমিটি জানিয়েছে, ঘোষিত তথ্যগুলো সম্পূর্ণ প্রাথমিক এবং ভোট গণনা এখনো অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারেরও বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST