1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
চট্টগ্রামে জঙ্গলে মিলল যুবকের মরদেহ, গণপিটুনিতে হত্যার সন্দেহ - দৈনিক লালবার্তা

চট্টগ্রামে জঙ্গলে মিলল যুবকের মরদেহ, গণপিটুনিতে হত্যার সন্দেহ

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 26, 2026,
  • 4 সময় দেখুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একটি জঙ্গল থেকে মো. হাসান (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সিঅ্যান্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, গণপিটুনিতে হাসানের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  পিরোজপুরে সবজি নাগালের বাইরে, স্বস্তি নেই ডিম-মাছে

নিহত হাসান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শাহ আলমের ছেলে। তিনি চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ওই যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST