1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী - দৈনিক লালবার্তা

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 22, 2026,
  • 26 সময় দেখুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের ডিসি পার্কে ‘বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’ স্লোগানে আয়োজিত জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ।

আরও পড়ুনঃ  জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে নতুন নতুন দুর্যোগ ও নানা উপসর্গ দেখা দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের প্রবণতা ও প্রাণহানিও বেড়েছে।

তিনি বলেন, একসময় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানি ঘটত। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে সেই প্রাণহানি অনেকটাই কমেছে। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, দেশের প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত গাছ নেই। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে এগিয়ে এলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মুনাফেকি করলে তারেক রহমান ক্ষমা করবেন না— ইউপি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলাম, সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ এন্তাজুর রহমানসহ শতাধিক স্বেচ্ছাসেবী।

পরে মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST