1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সাধারণ শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা সংযুক্ত করার দাবি জামায়াত আমিরের - দৈনিক লালবার্তা

সাধারণ শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা সংযুক্ত করার দাবি জামায়াত আমিরের

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 26, 2026,
  • 10 সময় দেখুন

দেশের সব মাদরাসার মানোন্নয়ন ও সাধারণ শিক্ষাব্যবস্থাতেও ধর্মীয় ও নৈতিক শিক্ষা সংযুক্ত করার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ অক্টোবর) সকালে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ দাবি জানান।

আরও পড়ুনঃ  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

এ সময় ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, কৌশলে মাদরাসাগুলোকে স্কুলে পরিণত করার চেষ্টা চলছে। সরকারি আলিয়া মদরাসাগুলোতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে, সংকুচিত করা হয়েছে সিলেবাস।

আরও পড়ুনঃ  যুবদল বিএনপির একটি ইস্পাত কঠিন অগ্রবাহিনী: রিজভী

পুরুষদের পাশাপাশি এখন নারী শিক্ষার্থীরাও কুরআনে হাফেজ হওয়া ইতিবাচক বলে মন্তব্যও করেন তিনি।

এই অনুষ্ঠানে সারাদেশ থেকে ১৭৫৭ জন কুরআনে হাফেজ ও তাদের বাবা-মাকে পুরস্কৃত করা হয়। একই সাথে কুরআনের আলোকে জীবনযাপন ও নিয়মিত চর্চা করার শপথ বাক্যও পাঠ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST