1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
লন্ডনে জমকালো আয়োজনে উদ্বোধন হল সুরমা দর্পণ'র ওয়েবসাইট - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন " aria-hidden="true"> সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির " aria-hidden="true"> মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন " aria-hidden="true"> সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার " aria-hidden="true"> জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী " aria-hidden="true"> তারা ফের সক্রিয়, করছে সরকারি অর্থ লুটপাট " aria-hidden="true"> বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের " aria-hidden="true"> অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা " aria-hidden="true"> এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ " aria-hidden="true"> ব্যবসা করতে ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে

লন্ডনে জমকালো আয়োজনে উদ্বোধন হল সুরমা দর্পণ’র ওয়েবসাইট

লন্ডন প্রতিনিধি
  • আপডেটের সময়: Tuesday, August 19, 2025,
  • 425 সময় দেখুন

গত ১৮ আগস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় সুরমা দর্পণ’র ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী শাহান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক সুহেল আহমদের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন উপদেষ্টা- কমিউনিটি এক্টিভিটিস্ট জাগলুল খান।
তিনি বলেন,দেশ ও দশের জন্য সত্য ও ন্যায়ের মুখপাত্র হয়ে উঠুক সুরমা দর্পণ___“একঝাঁক দক্ষ ও মেধাবী তরুণ দ্বারা পরিচালিত এই গণমাধ্যমটি ইতোমধ্যে সিলেটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। দর্পণের কার্যক্রম বিশ্বময় ছড়িয়ে দিতে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।”

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি মেম্বার আখলাকুর রহমান লুকু, বায়তুল ইসলাহ একাডেমি লন্ডনের পরিচালক মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফি, টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশনের সভাপতি জাহেদ মিয়া, এলবি২৪-এর প্রোগ্রাম প্রেজেন্টার জাকারিয়া আহমদ, ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি মেম্বার নাসির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী হাফিজ জিল্লুল খান, বিশিষ্ট রাজনীতিবিদ মুজিব হোসাইন, ইক্বরা হেল্প ফাউন্ডেশন লন্ডনের চেয়ারম্যান মাওলানা শরীফ আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট রেদ্বওয়ান হোসাইন, আশরাফুজ্জামান, রেস্টুরেন্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব কয়েস মিয়া, সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট কাওছার হামিদ ফয়েজ, ডায়াল সিলেট সম্পাদক সুহেল আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট মুন্না হুসাইন, মারজানুর রহমান, ছাত্রনেতা জুয়েল আহমদ, মুহাম্মদ মিজানুর রহমান সাজু, খালেদ আহমদ প্রমুখ।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

হাফিজ কাওসার আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরমা দর্পণ’র ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রাজ্জাক।
অতিথিদের নিয়ে কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে জমকালো এ আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST