1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির শোভাযাত্রা - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা-পাঁচ বন্ধুর মুড়ির দোকান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে- ত্রাণমন্ত্রী শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ-বিজিএমইএ-বিকেএমই পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই হজের কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির শোভাযাত্রা

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরের কথা রয়েছে। তার এই সফর ঘিরে প্রত্যান্ত অঞ্চলে স্বাগত শোভাযাত্রা করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ও কালীগঞ্জ উপজেলার চাপারহাটে স্বাগত শোভাযাত্রা করেন নেতাকর্মীরা।

লালমনিরহাট-২ আসনের (আদিতমারী-কালিগঞ্জ) সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে শোভাযাত্রাটি ভেলাবাড়ি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কালীগঞ্জ উপজেলার চাপারহাটেও একটি মিছিল করে।

জানা গেছে, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট সফর করবেন তারেক রহমান। তার সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। প্রতিদিন বিভিন্ন গ্রাম ও শহরে শোভাযাত্রা ও আনন্দ মিছিল করছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে ভেলাবাড়ি ও চাপারহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা-পাঁচ বন্ধুর মুড়ির দোকান

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে লালমনিরহাটের মানুষ। প্রিয় নেতার আগমন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সর্বস্তরের মানুষ। আশাকরি অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিনত হবে।

আরও পড়ুনঃ  আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

আনন্দ শোভাযাত্রার আগে বিকেলে একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাংকারচওড়া মাঠে সাংকার চওড়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, খেলাধুলা শরীর ও মনকে বিকশিত করে। একইসঙ্গে ক্রীড়া মানুষকে সব সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। তাই বিএনপি সরকার ক্রীড়ার উন্নতিকল্পে প্রতিটি ইউনিয়নের একটি করে মিনি স্টেডিয়াম ও উপজেলা পর্যায়ে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ার করার কাজ শুরু করেছে। বর্তমান সরকার আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরিতেও কাজ করছে।

আরও পড়ুনঃ  শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

খেলার মাঠে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনসহ অন্যন্য নেতাকর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST