1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা-পাঁচ বন্ধুর মুড়ির দোকান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে- ত্রাণমন্ত্রী শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ-বিজিএমইএ-বিকেএমই পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই হজের কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

পাসপোর্টের জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাংলাদেশের সরকার। দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে ফিরতে হবে বলে জানিয়ে দিয়েছে ঢাকা। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণের শর্ত পূরণ হয় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে দিল্লির। এ ছাড়া তার নিরাপত্তা, মৃত্যুদণ্ড এবং দুদেশের রাজনৈতিক সম্পর্কও তার প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে উঠতে পারে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের এই অবস্থানের সঙ্গে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিও কার্যত অসম্ভব বলে মনে করছে সূত্রগুলো।

এ বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ভারতে এসেছিলেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখনই তাকে ভারতে নিয়ে আসার অনুরোধ করা হয়েছিল। বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে তাকে ভারতে আনা হয়। উড়োজাহাজটি চালিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা। পরে কার্যত তাকে নয়াদিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে নামিয়ে দেওয়া হয়।

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার মামলার বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড সাজার পরিস্থিতি বিবেচনায় চুক্তির শর্ত অনুযায়ী তাকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

‘প্রাণনাশের হুমকিতে’ শেখ হাসিনা
শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও কারাগারে পাঠানো হয়েছিল। পরে তাকে গৃহবন্দি রাখা হয়।

শেখ হাসিনা ও তার বোন ছাড়া তার পরিবারের প্রায় সবাইকে নিজ বাসভবনে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন তার বাবা ও শেখ মুজিবুর রহমান। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

বাংলাদেশের বয়স তখন মাত্র চার বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেনা কর্মকর্তারা ট্যাংক ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হত্যা করেন।

ওই সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, এখন বাংলাদেশের কিছু গোষ্ঠীর কাছ থেকে শেখ হাসিনার জীবনের জন্য হুমকি রয়েছে। আগের প্রশাসনের সময় এসব গোষ্ঠী আরও সাহসী হয়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। ফলে তাকে প্রত্যর্পণের বিষয়ে যেকোনো আলোচনায় তার প্রাণনাশের আশঙ্কার বিষয়টি গুরুত্ব পাবে।

আরও পড়ুনঃ  একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে-ভূমি প্রতিমন্ত্রী

১৯৮১ সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও হত্যাকাণ্ডের শিকার হন। চট্টগ্রামে একটি সরকারি অতিথিশালায় অবস্থানকালে বিদ্রোহীরা সেখানে ঢুকে তাকে হত্যা করে। সেনাবাহিনীর বিপথগামী কতিপয কর্মকর্তার একটি দল ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে ধারণা করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আইনশৃংখলা বাহিনীর অতীত এবং ২০২৪ সালে শেখ হাসিনার ঢাকা ছাড়ার পরিস্থিতি বিবেচনায় আপাতত তার প্রত্যর্পণ অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

তাহলে কীভাবে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা?

প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার জন্য আর দুটি পথ খোলা থাকতে পারে। একটি হলো পাসপোর্ট, অন্যটি ট্রাভেল পাস।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। স্বেচ্ছানির্বাসনে ভারতে যাওয়ার পর দেশে ফেরার উদ্দেশ্যে এটিই তার প্রথম যোগাযোগ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার পর তিনি দেশ ছাড়েন।

তার এই আবেদনকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে তিনি স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন।

সহিংস বিক্ষোভের মুখে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ সরকার আবারও ভারতের কাছে তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। আমরা তাদের (সন্ত্রাসীদের) হস্তান্তরের দাবি জানিয়েছি।’

কেন ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা কঠিন?

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য উভয় দেশের আইনেই কমপক্ষে এক বছরের কারাদণ্ডের বিধান থাকতে হবে।

আরও পড়ুনঃ  সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ভারতের সরকারি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় ন্যায়বিধিতে (বিএনএস) এই অপরাধের বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই আইন ঔপনিবেশিক আমলের ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে চালু করা হয়।

প্রত্যর্পণ চুক্তিতে ‘দ্বৈত অপরাধ’ বা ডুয়াল ক্রিমিনালিটির শর্তও রয়েছে। অর্থাৎ, যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তা দুদেশের নিজস্ব আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। অপরাধের আইনি নাম বা সংজ্ঞা দুদেশে আলাদা হলেও চলবে। তবে প্রত্যর্পণের আবেদন অবশ্যই আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রক্রিয়াকরণ করতে হবে।

কোন কোন পরিস্থিতিতে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে, সেটিও চুক্তিতে উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি হলো রাজনৈতিক চরিত্রের অপরাধ। অপরাধটি রাজনৈতিক বলে বিবেচিত হলে প্রত্যর্পণ না হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার মামলাটি রাজনৈতিক বলে বিবেচিত হতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তবে এ ক্ষেত্রে চুক্তিতে একটি ব্যতিক্রমও রয়েছে। হত্যা, নরহত্যা, হামলা, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং বিস্ফোরক ব্যবহারের মতো গুরুতর সহিংস অপরাধ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতায় পড়ে না।

বাংলাদেশ সরকার প্রকাশ্যেই শেখ হাসিনাকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে।

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো মামলায় বিচারপ্রক্রিয়া সদিচ্ছার সঙ্গে পরিচালিত হচ্ছে না, মামলাটি তুচ্ছ কিংবা তা ন্যায়বিচারের স্বার্থের পরিপন্থি বলে প্রমাণিত হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

ট্রাভেল পাস কি শেখ হাসিনার দেশে ফেরার পথ খুলতে পারে?

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের পাসপোর্ট ছাড়াই দেশে ফিরতে ট্রাভেল পাস ব্যবহার করেছিলেন। দেশে ফেরার জন্য তিনি একটি ট্রাভেল পাসের আবেদন করেন। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে ওই আবেদন জমা দিয়েছিলেন তিনি।

লন্ডনে অবস্থানকালে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তিনি আর পাসপোর্ট নবায়ন করেননি।

আরও পড়ুনঃ  ‘টাকা ছাড়া কাজ হয় না’-ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করার তাগিদ সংসদীয় কমিটির

২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্যে চলে যান। ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার আগপর্যন্ত তারা সেখানেই ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হয়। এতে তার দেশে ফেরার পথ তৈরি হয়।

২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময় আগে ট্রাভেল পাস পেয়েছিলেন তারেক রহমান। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের পরই তাকে এই পাস দেওয়া হয়েছিল।

শেখ হাসিনার ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে কার্যকর মৃত্যুদণ্ডের রায়ও রয়েছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনে কী প্রভাব পড়তে পারে রাজনীতিতে?

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার তার প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরার দাবি জানিয়ে আসছে। তবে পর্দার আড়ালে এমন একটি সমাধানের পথ খোঁজা হচ্ছে, যাতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করে তার প্রত্যাবর্তন সম্ভব হয়। এ জন্য কূটনৈতিক আলোচনা ও সমঝোতায় আরও সময় লাগতে পারে।

ভারত স্পষ্ট করে জানিয়েছে, শেখ হাসিনার বিষয়টি যেন দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে জিম্মি করে না ফেলে।

এনডিটিভিকে সূত্রগুলো জানিয়েছে, বর্তমান সরকার শেখ হাসিনার প্রতি ‘নমনীয়’ হিসেবে পরিচিত হতে চায় না। তবে একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা কিংবা অতীতের মতো দেশের সাবেক নেতৃত্বকে হত্যা করে সরিয়ে দেওয়ার ঘটনার পুনরাবৃত্তির দায়ও নিতে চায় না সরকার।

বাংলাদেশের নেতৃত্ব এমন কোনো পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না, যেমনটি ঘটেছিল শেখ মুজিবুর রহমান কিংবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে।

সব মিলিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে। প্রত্যর্পণ, পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস, কোনো পথেই তার প্রত্যাবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST