1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রথম দিনেই সাদা পাথর পরিদর্শনে জেলা প্রশাসক - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন " aria-hidden="true"> রংপুর বিভাগের ১৪৮ জন ভ্যাকসিনেটরের টিকাদান কার্যক্রম পুনরায় চালুর দাবি " aria-hidden="true"> লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দীনির হত্যার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু’র " aria-hidden="true"> নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত " aria-hidden="true"> শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ " aria-hidden="true"> পেকুয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১ " aria-hidden="true"> জরিমানা হলেও বন্ধ হয়নি দখলদারিত্ব, বিপদে সেনবাগের পথচারীরা " aria-hidden="true"> বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। " aria-hidden="true"> সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান " aria-hidden="true"> নারায়ণগঞ্জ আইন কলেজের একাডেমিক ভবনের প্রত্যাশা।

প্রথম দিনেই সাদা পাথর পরিদর্শনে জেলা প্রশাসক

মো: মামুনুর রশিদ
  • আপডেটের সময়: Thursday, August 21, 2025,
  • 123 সময় দেখুন

প্রথম দিনেই সিলেটে এসেই ক্ষতিগ্রস্ত সাদাপাথর পরিদর্শন করেন সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সরোয়ার আলম।

প্রথম দিনের পরিদর্শনে তিনি সাদাপাথর এলাকা অ্যাকশন শুরু করেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরেজমিনে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত স্থানসমূহ ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি কোম্পানীগঞ্জের তিনটি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা সব পাথর জব্দের নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে।

অভিযানকালে জেলা প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝাঁলা–পালা করে দেব। বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারোয়ার আলম বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, জনগণই আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

উল্লেখ্য, ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাট ও ক্ষতির ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। নতুন জেলা প্রশাসকের পদক্ষেপে স্থানীয়দের মধ্যে আশা তৈরি হয়েছে যে সাদাপাথরের নিরাপত্তা জোরদার হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা
Design & Development BY: BD IT HOST