1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রখ্যাত সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে শিবিরের শোক প্রকাশ - দৈনিক লালবার্তা

প্রখ্যাত সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে শিবিরের শোক প্রকাশ

সুরমা দর্পণ ডেস্ক:
  • আপডেটের সময়: Saturday, August 23, 2025,
  • 180 সময় দেখুন

প্রখ্যাত সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ

প্রখ্যাত সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত-এর সাবেক সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আরও পড়ুনঃ  নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ শোকবার্তায় বলেন, “বাংলাদেশের সাংবাদিকতা জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র ও সংগ্রামী কলমযোদ্ধা। দীর্ঘ কর্মজীবনে তিনি লেখনী ও সম্পাদনার মাধ্যমে দেশ ও ইসলামের খেদমত করেছেন এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর প্রজ্ঞা, মেধা ও কর্মনিষ্ঠা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

আরও পড়ুনঃ  জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রতিবেদক: মোহাম্মদ জাকির হোসাইন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST