1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ - দৈনিক লালবার্তা

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 29, 2026,
  • 0 সময় দেখুন

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার মহেড়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে জঙ্গলে মিলল যুবকের মরদেহ, গণপিটুনিতে হত্যার সন্দেহ

মহেড়া স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জানান, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের (৭৬৫) শেষ বগিটির পেছনের অংশ লাইনচ্যুত হয়। এতে বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে আছে।

এদিকে, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে এবং উদ্ধারের পরপরই রেলপথ স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান স্টেশন মাস্টার।

আরও পড়ুনঃ  পিরোজপুরে সবজি নাগালের বাইরে, স্বস্তি নেই ডিম-মাছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST