1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ - দৈনিক লালবার্তা

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 20, 2026,
  • 0 সময় দেখুন

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে শহরতলির ঘুষের চর এলাকায় এ ঘটনা ঘটে। রাতে দুই গ্রামের লোকজন টর্চের আলো জ্বালিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ

জানা গেছে, স্থানীয় ফুটবল মাঠে ফকিরকান্দি ও ঘুষের চর গ্রামের মধ্যে খেলা চলছিল। খেলার সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফকিরকান্দি গ্রামের লোকজন ঘুষের চর গ্রামের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।

আরও পড়ুনঃ  পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা, দেখে নিন সময়সূচি

এ ঘটনার জেরে রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আরও পড়ুনঃ  জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST