1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিজম ও ভীনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণার উৎস ‎-এস এম মনোয়ার হোসেন - দৈনিক লালবার্তা

জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিজম ও ভীনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণার উৎস ‎—-এস এম মনোয়ার হোসেন

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, August 6, 2025,
  • 146 সময় দেখুন

জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিজম ও ভীনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণার উৎস
‎—-এস এম মনোয়ার হোসেন
‎
‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান এদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ অভ্যুত্থানের ফলে একটি পৌত্তলিক রাষ্ট্রের প্রভূত্ব মেনে এদেশকে তাদের গোলামি ও পৌত্তলিকতার দিকে ধাবিত করার যে ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছিল ফ্যাসিবাদী সরকার তার অবসান হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ, জুলুম-নির্যাতন এবং বে-ইনসাফি যখন চরম পর্যায়ে পৌঁছেছিল তখন দেশের আপামর ছাত্র-জনতার সম্মিলিত প্রয়াসে এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। তাই এ অভ্যুত্থান ফ্যাসিজম ও ভীনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রেরণার উৎস। এ অভ্যুত্থান দেশের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সফল হয়েছে। তালামীযে ইসলামিয়া এ আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছিল এবং সংগঠনের কর্মীরা এতে শুরু থেকে শেষ পর্যন্ত শরীক ছিল। এ আন্দোলনে যারা নিজেদের জীবন বাজি রেখেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, রক্ত ও ঘাম ঝরিয়েছে তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু স্বার্থান্বেষী নিজেদের স্বার্থসিদ্ধির লক্ষ্যে দেশের গণমানুষের অর্জনকে বিনষ্ট করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। নিরপরাধ মানুষকে হয়রানি, জুলুম, চাঁদাবাজি, দখলদারি, ইসলামবিরোধী ষড়যন্ত্রসহ নানা অরাজকতা আবার লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো জুলাইয়ের চেতনার পরিপন্থী। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। দেশের গণমানুষের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সুফলকে রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

৫ আগস্ট, মঙ্গলবার, ২০২৫ ঈসায়ী, বিকাল ৪ ঘটিকায়, সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মীলাদ ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সিলেট মহানগরীর সহ-সভাপতি আরিফ হোসাইন সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নুমান এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন।

আরও পড়ুনঃ  জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, এমসি কলেজ সভাপতি দেলোয়ার হোসেন, ২৫নং ওয়ার্ড সভাপতি এস এম আলী আহমদ, ২৩নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি বুরহান উদ্দিন, ২৫নং ওয়ার্ড সহ-সভাপতি সুহুল আমীন জুয়েল, ৭নং ওয়ার্ড সভাপতি তারেক আহমদ, ২৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আসাদ, ২৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সালেহ রাব্বানী, ২২নং ওয়ার্ড সহ সাংগঠনিক সম্পাদক মাহের আহমদ তাপাদার প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST