1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার - দৈনিক লালবার্তা

৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, November 3, 2026,
  • 5 সময় দেখুন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৯ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।

আরও পড়ুনঃ  আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।

এদিকে, শুধু ১ নভেম্বরেই দেশে ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই দিনে এসেছিল ৪৩ মিলিয়ন বা ৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ওই দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুনঃ  ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে তাদের অব্যাহত অবদানের প্রতিফলন। রেমিট্যান্সের প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের রিজার্ভ ও বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়তা করছে।

আরও পড়ুনঃ  মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই

সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST