1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো মিডটার্ম নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের, কেন মুখ পুড়ল মার্কিন প্রেসিডেন্টের? ভারতে এর কী প্রভাব পড়তে চলেছে জানেন! এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবির অভিযান; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু আমেরিকার ইতিহাসে প্রথমবার! গভর্নর হলেন কৃষ্ণাঙ্গ মহিলা প্রমিলা জয়পাল থেকে রো খান্না, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতরা কে কেমন ফল করলেন? সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর আজ পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২১ সময় দেখুন

দেশের যোগাযোগব্যবস্থা ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন

বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতু ওয়াই-আকৃতিতে নির্মাণের সম্ভাবনা যাচাইয়ের পাশাপাশি দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

সভা শেষে ব্রিফিং করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এরমধ্যেই এই তিন প্রকল্পের সমীক্ষা শুরু হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এ সমীক্ষা শেষ হবে। এরপর অবস্থান এবং প্রকল্প ব্যয় নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুনঃ  হজের কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের

২০৩২ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, ২০৩৩ সালে দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা সরকারের।

মূলত, সরকার গঠনের আগে বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল পদ্মায় ব্যারেজ নির্মাণ। সরকার গঠনের পর পরই রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। এরমধ্যেই নিজস্ব অর্থায়নে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। ব্যারেজের পাশাপাশি সিদ্ধান্ত আসে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণেও।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST