1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রংপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ - দৈনিক লালবার্তা

রংপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026,
  • 4 সময় দেখুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুনঃ  পিরোজপুরে সবজি নাগালের বাইরে, স্বস্তি নেই ডিম-মাছে

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস ওই এলাকায় পোঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে গিয়ে আবার ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনায় আহত ১০-১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST