1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, যেভাবে আবেদন করবেন - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন ইরানের কেশম দ্বীপে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, স্বীকার করলেন ট্রাম্প টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্যের দাফন সম্পন্ন জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত দেশের সরকার ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র শরীরের যে অংশে ব্যথা হলে বুঝবেন আপনি কিডনি সমস্যায় ভুগছেন খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, যেভাবে আবেদন করবেন

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬ সময় দেখুন

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বিশেষ প্রতিযোগিতা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। পুরো নভেম্বরজুড়েই প্রতিদিন প্রতিযোগীদের জন্য থাকছে ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ।

ফ্রি ওমরাহ প্যাকেজ
লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের ওমরাহ পালনের সম্পূর্ণ খরচ বহন করবে সৌদি সরকার। আকর্ষণীয় এই প্যাকেজে থাকছে—

বিমান টিকিট: নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বিনা মূল্যের বিমান টিকিট।
ভিসা প্রসেসিং: ওমরাহ ভিসার ফি ও এ-সংক্রান্ত সরকারি যাবতীয় প্রক্রিয়ার খরচ। আবাসন সুবিধা: মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন এবং হোটেল খরচ।

আরও পড়ুনঃ  সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

সহযাত্রী নেওয়ার সুযোগ: এবারের বিশেষ অফারের অন্যতম আকর্ষণ হলো, প্রতিদিনের বিজয়ী নিজের সঙ্গে পরিবারের সদস্য বা পছন্দের অন্য একজনকে বিনা ল্যে ওমরাহ পালনের জন্য নিয়ে যেতে পারবেন।

জমজমের পানির উপহার: এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জন বিজয়ী পাবেন জমজমের পানির ২০টি করে বিশেষ কার্ড। এর মধ্যে ১০টি নিজের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়ার জন্য।

নুসুক অ্যাপের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়া
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিম ব্যবহারকারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ  সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর আজ

অ্যাপ ডাউনলোড: প্রথমে স্মার্টফোনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপটি ডাউনলোড করতে হবে।

অ্যাকাউন্ট নিবন্ধন: অ্যাপে প্রবেশ করে নিজের নাম, ইমেইল, দেশের নাম ও বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর ইমেইলে পাঠানো ওটিপি কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

চ্যালেঞ্জ সেকশনে প্রবেশ: অ্যাপের মেন্যু থেকে ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ অপশনে যেতে হবে।

দৈনিক কুইজের উত্তর: সেখানে পবিত্র কুরআন, নবীজির সিরাত, ওমরাহর নিয়মকানুন ও ইসলামি ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে। একটি বিষয় নির্বাচন করে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে। এরপর বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলেই প্রতিযোগীর নাম স্বয়ংক্রিয়ভাবে ওই দিনের লটারির তালিকায় যুক্ত হবে।

আরও পড়ুনঃ  ৫১তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

জেতার সম্ভাবনা বাড়ানো: নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারের সদস্যদের অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যাবে। এতে লটারিতে জেতার সুযোগ বাড়বে।

বিশেষ সতর্কবার্তা
প্রতিযোগিতায় অংশ নিতে অবশ্যই নুসুকের অফিশিয়াল অ্যাপ বা যাচাইকৃত মাধ্যম ব্যবহার করতে হবে। ভুয়া ওয়েবসাইট কিংবা অননুমোদিত লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।

এ ছাড়া লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। তাই প্রতিযোগিতায় অংশ নিলেই পুরস্কার নিশ্চিত নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST