1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্যের দাফন সম্পন্ন - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন ইরানের কেশম দ্বীপে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, স্বীকার করলেন ট্রাম্প টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্যের দাফন সম্পন্ন জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত দেশের সরকার ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র শরীরের যে অংশে ব্যথা হলে বুঝবেন আপনি কিডনি সমস্যায় ভুগছেন খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্যের দাফন সম্পন্ন

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য মো. তিতাস শেখের ফরিদপুরের নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নগরকান্দার লস্করদিয়া গ্রামে মরদেহ পৌঁছায়। এসময় শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার।

আরও পড়ুনঃ  সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে প্রথম জানাজার পর, সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে হেলিকপ্টারে করে ফরিদপুরে নেয়া হয় সৈনিক তিতাস শেখের মরদেহ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

প্রিয়জনকে একনজর দেখতে ছুটে আসেন স্বজন ও পাড়া-প্রতিবেশিরা। সবার চোখেমুখেই বিষাদের ছায়া। এমন মৃত্যুতে শোক ছড়িয়েছে নগরকান্দার লস্করদিয়া গ্রামজুড়ে।

আরও পড়ুনঃ  লালমনিরহাটের সেই ক্লিনিক সিলগালা

বিকেলে লস্করদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিতাস শেখের দ্বিতীয় দফা জানাজা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। পরে, পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তিতাসকে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আফজাল শেখের দ্বিতীয় সন্তান তিতাস। ২০১৭ সালে চাকরিতে যোগদান করেন তিনি। তার ছোট ভাই আকরাম শেখও সেনা সদস্য। বৃহস্পতিবার বিকেলে, টেকনাফের নীলা ইউনিয়নে অভিযান চালায় যৌথবাহিনী। এসময়, মানবপাচার চক্রের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হন তিতাস শেখ। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ন

আরও পড়ুনঃ  বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST