1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির বায়েলসা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২১ নভেম্বর) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রীরা শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে শুক্রবার নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখনো উদ্ধারকাজ চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুনঃ  শেষ হলো ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  এক মাসে জ্বালানি তেলের দাম ১৪ শতাংশ কমেছে

পুলিশের প্রাথমিক ধারণা, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জানান, নৌকায় থাকা যাত্রীরা চালককে তীরে নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু চালক তাদের অনুরোধ উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

এ দুর্ঘটনার পর নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বায়েলসা রাজ্য সরকার।

আরও পড়ুনঃ  ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্যবিষয়ক কমিশনার এবিউওউ কোকু-ওবিয়াই বলেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি, অসতর্কভাবে চলাচল এবং লাইফ জ্যাকেট ছাড়া যাত্রা বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন, দ্রুতগতিতে নৌকা চালানো, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ বন্ধ করতে হবে। কোনো যাত্রাই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST