1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত - দৈনিক লালবার্তা

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও এর নবায়ন নিয়ে নতুন কোনো আশার আলো বা সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি ভারত। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল চুক্তির ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েন, কিন্তু আলোচনার অগ্রগতি কিংবা উচ্চপর্যায়ের কোনো তৎপরতা নিয়ে নতুন কিছু জানাননি।

আরও পড়ুনঃ  লিবিয়ায় নৌ ঘাঁটিতে বিস্ফোরণ : কেঁপে উঠল বেনগাজি শহর

উল্টো আগের ব্রিফিংগুলোতে দেওয়া নিজের পুরোনো অবস্থানেই অটল থাকার কথা জানান জয়সওয়াল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো স্পর্শকাতর বিষয়েও একই ধরনের অস্পষ্টতা ও পুরোনো সুর বজায় রাখেন তিনি।

চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার মুহূর্তে এবং নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের সরব অবস্থানের মধ্যে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে জয়সওয়াল জানান, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে রয়েছে। ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক ধরে রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য জেআরসি বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে। বৈঠক থেকে কি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি তা কেবল কারিগরি পর্যায়ের আলোচনায় সীমাবদ্ধ থাকবে—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো নতুন তথ্য নেই। তবে খোঁজ নিয়ে পরবর্তীতে জানাতে পারবেন।

আরও পড়ুনঃ  শেষ হলো ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST