1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে-ভূমি প্রতিমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা-পাঁচ বন্ধুর মুড়ির দোকান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে- ত্রাণমন্ত্রী শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ-বিজিএমইএ-বিকেএমই পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই হজের কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে-ভূমি প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, তাদের প্রতিহত করতে প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই তাদের রুখে দেবেন।

আরও পড়ুনঃ  হজের কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের

শনিবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার বেড়েছে। চট্টগ্রামেও সরকারের দেওয়া প্রতিশ্রুতির তুলনায় প্রকল্প বাস্তবায়নের হার বেশি।

আরও পড়ুনঃ  রক্তের দাগ শুকায়নি, বিচারের আগেই ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে: ডেপুটি স্পিকার

তিনি বলেন, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার। এর উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার। চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে স্থান নির্বাচন ও নকশাসহ প্রয়োজনীয় বিষয় সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করে সিডিএ।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST