1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ সময় দেখুন

পথ চলতে চলতে হঠাৎ রাস্তায়, চেনা কোনো রেস্তোরাঁয় কিংবা কোনো জমায়েতে মুখোমুখি দাঁড়িয়ে গেলেন সাবেক সঙ্গীর সঙ্গে! এমন আকস্মিক সাক্ষাতে হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা হুট করে হকচকিয়ে যাওয়া খুবই স্বাভাবিক। পুরোনো স্মৃতির ভিড়ে মুহূর্তেই মনে তৈরি হতে পারে অস্বস্তি বা মন খারাপের মেঘ।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনলাইন সাময়িকী ‘মেল ম্যাগাজিন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এমন বিব্রতকর ও অপ্রত্যাশিত পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে সামলানোর কিছু দারুণ কৌশল বাতলে দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক, আকস্মিক এই ধাক্কা সামলে কীভাবে নিজেকে সংযত রাখবেন:

১. সংক্ষিপ্ত আলাপে ইতি টানুন

হঠাৎ চোখাচোখি হয়ে গেলে অহেতুক ঘাবড়ে না গিয়ে স্বাভাবিকভাবে একটা ছোট্ট শুভেচ্ছা বা মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলুন। চাইলে শুধু হাসিমুখে মাথা নেড়ে সৌজন্য প্রকাশ করতে পারেন।

কথা বলতে না চাইলে কেবল ‘ভালো আছেন?’ বলেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ুন। দেখা হয়েছে মানেই দীর্ঘ আড্ডায় বসে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

আরও পড়ুনঃ  জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

২. অস্বস্তি লাগলে জায়গা ছাড়ুন

সাবেক সঙ্গীকে দেখে যদি আপনার ভেতর তীব্র অস্বস্তি কাজ করে, তবে সেখানে জোর করে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। পরিস্থিতি এড়াতে বিনয়ের সঙ্গে বলুন, ‘একটু জরুরি কাজ আছে, পরে কথা হবে।’

আপনার পাশে কোনো বন্ধু বা পরিচিত কেউ থাকলে তার কাছে চলে যান। নিজের অস্বস্তির বড় কোনো কারণ ব্যাখ্যা করারও কোনো দরকার নেই।

৩. পুরোনো কাসুন্দি ঘাঁটবেন না

কথা যদি বলতেই হয়, তবে ভুলেও সম্পর্ক ভাঙার কারণ, পুরোনো ক্ষোভ কিংবা কে কাকে কতটা কষ্ট দিয়েছিলেন—সেসব প্রসঙ্গ তুলবেন না। যদি সাবেক সঙ্গী নিজে থেকেই এসব কথা শুরু করেন, তবে ঠান্ডা মাথায় থামিয়ে দিন। বলুন, ‘এখন এসব নিয়ে কথা বলতে চাই না।’ বিশেষ করে জনসমক্ষে আবেগের বশে এমন কিছু করা বা বলা উচিত নয়, যা পরবর্তীতে আপনার জন্যই বিব্রতকর হয়ে দাঁড়ায়।

আরও পড়ুনঃ  গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন কিনা, বিয়ে করেছেন কিনা কিংবা কোথায় থাকছেন—এ ধরনের ব্যক্তিগত কৌতূহলোদ্দীপক প্রশ্ন করতেই পারেন। তবে এসব প্রশ্নের উত্তর দিতে যদি আপনার সামান্যও অস্বস্তি বোধ হয়, তবে স্পষ্ট অথচ মার্জিত ভাষায় জানিয়ে দিন, ‘বিষয়টি নিয়ে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’ মনে রাখবেন, আপনার বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে সব তথ্য তার জানার কোনো অধিকার নেই।

৫. আবেগের বশে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়বেন না

সাক্ষাতের পর পুরোনো স্মৃতি বা নস্টালজিয়া কাজ করতেই পারে এবং তাকে মেসেজ পাঠাতে প্রবল ইচ্ছা হতে পারে। তবে আবেগের স্রোতে ভেসে তাড়াহুড়ো করে কোনো যোগাযোগ করতে যাবেন না। কিছুটা সময় নিন এবং ঠান্ডা মাথায় ভাবুন যে যোগাযোগ করলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে কিনা, নাকি পুরোনো কষ্টগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে।

আরও পড়ুনঃ  ভিন্নধর্মী স্টাইলে নজর কাড়লেন অভিনেত্রী সুনেরাহ

৬. নিজেকে একটু সময় দিন

সাবেক সঙ্গীকে দেখার পর মন খারাপ হওয়া বা আবেগপ্রবণ হয়ে পড়া কোনো অপরাধ নয়। এজন্য নিজেকে বিন্দুমাত্র দোষ দেবেন না। মন হালকা করতে কোনো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে কথা বলুন, কিছুক্ষণ একা হাঁটুন কিংবা আপনার পছন্দের কোনো কাজে মন দিন।

তার সামনে নিজেকে খুব ‘সুখী’ বা ‘ভালো আছি’ দেখানোর জন্য কৃত্রিম অভিনয় করারও কোনো প্রয়োজন নেই।

সম্পর্ক খাতায় কাটা পড়ে গেলেও সেখান থেকে তৈরি হওয়া পুরোনো অনুভূতিগুলো জাদুমন্ত্রের মতো এক দিনে মুছে যায় না। তাই হঠাৎ দেখা হলে সাবেক সঙ্গীকে কীভাবে খুশি বা স্বস্তিতে রাখবেন—সেটা নিয়ে না ভেবে নিজের মানসিক শান্তিকেই সবার আগে প্রাধান্য দিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST