1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সিলেটে ভাঙ্গা জব্দকৃত পাথর নিলামে উঠবে আগামী ৪ সেপ্টেম্বর ✔ - দৈনিক লালবার্তা

সিলেটে ভাঙ্গা জব্দকৃত পাথর নিলামে উঠবে আগামী ৪ সেপ্টেম্বর ✔

আব্দুর রাজ্জাক
  • আপডেটের সময়: Tuesday, September 2, 2025,
  • 238 সময় দেখুন

.

সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এই নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার বিএমডির পরিচালক (উপসচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত প্রদান করতে হবে। নিলামে অংশগ্রহণের জন্য নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।
নিলামে অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একইসাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক।
প্রতিবেদক:
আব্দুর রাজ্জাক, সুরমা দর্পণ।

আরও পড়ুনঃ  নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST