1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সঙ্গীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি - দৈনিক লালবার্তা

সঙ্গীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

Reporter Name
  • আপডেটের সময়: Saturday, October 24, 2026,
  • 17 সময় দেখুন

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে তিনি অক্ষত রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  সিঁদুর খেলা আর অশ্রুজলে দেবী দুর্গাকে বিদায়

তিনি জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।

তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

ওসি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বিসিবির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুনঃ  কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়-জানাল মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST