1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
র‌্যাব’র অভিযানে ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার - দৈনিক লালবার্তা

র‌্যাব’র অভিযানে ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জকিগঞ্জের খবর ডেস্কঃ
  • আপডেটের সময়: Monday, October 28, 2024,
  • 389 সময় দেখুন

সিলেটে পৃথক অভিযানে মোগলাবাজার ও গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাপীড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৮ অক্টোবর ও রোববার (২৭ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তা ও গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল। তারা দুজনই উপজেলা আওয়ামী লীগ নেতা।

র‌্যাব জানায়, সোমবার দুপুরে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেফতার করা হয়। আর রোববার র‌্যাব গ্রেফতার করে লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলকে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী ছিলেন। তাকে ইউপি কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

গোলাপগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের বলেন, তাকে র‍্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করার পর সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST