1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো মিডটার্ম নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের, কেন মুখ পুড়ল মার্কিন প্রেসিডেন্টের? ভারতে এর কী প্রভাব পড়তে চলেছে জানেন! এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবির অভিযান; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু আমেরিকার ইতিহাসে প্রথমবার! গভর্নর হলেন কৃষ্ণাঙ্গ মহিলা প্রমিলা জয়পাল থেকে রো খান্না, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতরা কে কেমন ফল করলেন? সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর আজ পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১১ সময় দেখুন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে ‘বিশেষ উদ্দেশ্য’ রয়েছে বলে ধারণা করছে পুলিশ। আন্দোলনকারীদের প্রকৃত শ্রমিক মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।

এ সময় তৌহিদুল আরিফ বলেন, কিছু দুষ্কৃতিকারী সবকিছু নষ্ট করার চেষ্টা করেছে। তারা মিরপুর-১১ নম্বর সড়কে ব্যারিকেড দিয়েছিল। আপনারা দেখেছেন, আমরা কঠোর হাতে পরিস্থিতি দমন করেছি। প্রয়োজনে আরও কঠোর হব।

আরও পড়ুনঃ  মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

আন্দোলনকারীদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এখন যারা মাঠে রয়েছে, তাদের কেউই প্রকৃত অর্থে গার্মেন্টস কর্মী বা শ্রমিক বলে মনে হচ্ছে না। তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে রয়েছে বলে আমাদের ধারণা। সে কারণে তাদের কঠোর হাতে দমনের প্রস্তুতি নিচ্ছি।

পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেছে। এতে কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। গ্রেফতার ও আহতদের সঠিক সংখ্যা পরে জানা যাবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

তৌহিদুল আরিফ বলেন, সড়কে যান চলাচলের পরিস্থিতি এখন স্বাভাবিক। বিভিন্ন অলিগলিতে পুলিশ টহল দিচ্ছে। সেখানে কেউ অবস্থান করছে কিনা, তা দেখা হচ্ছে।

সকালে এক পুলিশ সদস্যকে লাঠিপেটার একটি ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদুল আরিফ বলেন, ভিডিওটি তারা দেখেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিক–পুলিশ সংঘর্ষে আহত ৩০, ছুটি ৬০ কারখানায়

আন্দোলনকারীদের পরিচয় এবং তাদের পেছনে কারও ইন্ধন রয়েছে কিনা, তা পরে নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, আমার ধারণা, প্রকৃত শ্রমিকরা এখন মাঠে নেই। তারা হয়তো ছুটির দিনে নিজ নিজ বাড়িতে চলে গেছেন, অথবা গার্মেন্টসে কাজ করছেন। এখন যারা রয়েছে, তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে অবস্থান করছে বলে আমাদের মনে হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST