1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
গাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

গাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় পোশাক কারখানার শ্রমিক তৌফিক হোসেন মারা যাওয়ার ঘটনায় গায়েবানা জানাজা পড়তে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোশাক শ্রমিক তৌফিক নিহতের ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গায়েবানা জানাজার ঘোষণা দেন এনসিপি নেতা আলী নাসের খান।

আরও পড়ুনঃ  সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

দুপুর সাড়ে ১২টার দিকে কিছুসংখ্যক নেতাকর্মী নিয়ে আলী নাসের খান চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় আসেন। সেখানে গায়েবানা জানাজার একটি ব্যানার নিয়ে প্রথমে তারা বক্তব্য শুরু করেন। এনসিপি ও শ্রমিক শক্তির বেশ কয়েকজন নেতা বক্তব্য শেষ করলে আলী নাসের খান বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হওয়ার পরপরই গায়েবানা জানাজা না পড়ে মোনাজাত ধরেন আলী নাসের খান।

আরও পড়ুনঃ  বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে। তারা পোশাক শ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছেন। সেই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

তিনি দাবি করেন, পুলিশের হামলায় জাতীয় শ্রমিক শক্তির সভাপতি এবং এনসিপি গাজীপুর জেলা কমিটির নেতাসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়ি, চালক আহত

বাসন থানার ওসি মো. হারুনর রশীদ জানান, এনসিপির নেতারা গাজীপুর চৌরাস্তা রাস্তার মূল পয়েন্টে জানাজার উদ্দ্যোগ নেয়। এ সময় প্রশাসন বলা থেকে বলা হয়, পাশের মসজিদ, ঈদগাহ মাঠ অথবা খেলার মাঠে জানাজা পড়তে। কিন্তু তারা শুনেননি। পরে বাধ্য হয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST