1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বর্তমান প্রেক্ষাপ‌টে স্থানীয় সরকার নির্বাচ‌ন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম - দৈনিক লালবার্তা

বর্তমান প্রেক্ষাপ‌টে স্থানীয় সরকার নির্বাচ‌ন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026,
  • 3 সময় দেখুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার দলীয় অন্তর্কোন্দলে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছে; নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে এনসিপির কর্মসূচি

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে, রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম দাবি করেন, শেখ হাসিনার আমলের সব কিছু বর্তমানেও হচ্ছে। তিনি বলেন, আমরা আরেকটা ফ‌্যাসিবাদ চাই না। ত‌বে এই সরকা‌রের ফ‌্যা‌সিবা‌দি সামর্থ নাই, ‌কিন্তু এই সরকার কর্তৃত্ববা‌দের দি‌কে যা‌চ্ছে। জ্বালা‌নি ও স্বরাষ্ট্র মন্ত্রী ব‌্যার্থ হ‌লেও তা‌দের সরা‌নো হ‌চ্ছে না।

আরও পড়ুনঃ  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

তি‌নি আরও ব‌লেন, গনমাধ‌্যমের স্বাধীনতা বিশ্বাস ক‌রে না বতর্মান সরকার। সংস্কার প্রস্তা‌বের কোন প্রস্তাবনা এই সরকার বাস্তবায়ন ক‌রেনি। এছাড়া,‌ দে‌শের আইন শৃঙ্খলা প‌রি‌স্থিতি, সংস্কার, মুল‌্যস্ফী‌ত, মাদক, গঙ্গা চু‌ক্তিসহ নানা ইস‌্যু‌তে নি‌য়ে কথা ব‌লেন না‌হিদ ইসলাম।

আরও পড়ুনঃ  ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠকের অভিযোগ তুললেন রাশেদ, 'আজগুবি' বললেন পরওয়ার

প‌রে তি‌নি রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ ইউনিটের নেতাকর্মীদের সা‌থে সাংগঠনিক অগ্রগ‌তি পর্যা‌লোচনা ও স্থানীয় নির্বাচন কে‌ন্দ্রিক প‌রিকল্পনা প্রনয়‌নের ল‌ক্ষে এ মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে যোগদান ক‌রেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST