1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রমিলা জয়পাল থেকে রো খান্না, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতরা কে কেমন ফল করলেন? - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

প্রমিলা জয়পাল থেকে রো খান্না, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতরা কে কেমন ফল করলেন?

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

মঙ্গলবার ভোটগ্রহণের পর বুধবার ভোর থেকেই মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ দু’বছরের মেয়াদকালের আগে মার্কিন কংগ্রেসে কার পাল্লা ভারী থাকবে, তাও নির্ধারণ করবে মধ্যবর্তী নির্বাচনের ফল। ভোটগ্রহণ করা হয়েছে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, ১০০ সদস্যের সেনেটের ৩৭টি আসন এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদের জন্য। এখনও পর্যন্ত প্রতি ক্ষেত্রেই জিতছে ডেমোক্র্যাটরা। নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতদের ফলাফলও নজর কেড়েছে।

ট্রাম্প সমর্থিত রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী ওহিওর গভর্নর নির্বাচনে পরাজিত হয়েছেন। ওই আসনে জয়ী চিকিৎসাবিদ ও ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন। অ্যাক্টনের কাছে প্রায় ২ লক্ষেরও বেশি ভোটে হেরেছেন তিনি। ২০০৬-এর পর এই প্রথম ওহিওতে কোনও ডেমোক্র্যাট পদপ্রার্থী গভর্নর পদে জয়লাভ করলেন।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির মূল কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স

সুহাস সুব্রহ্মণ্যম ডেমোক্র্যাট প্রতিনিধি সুহাস ভার্জিনিয়ার ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বিপুল ভোটে প্রতিনিধি পরিষদে ফের জয়লাভ করেছেন। ডেমোক্রাট ওবামার উপদ্বেষ্টা ৪০ বছর বয়সি সুহাস ৬১% ভোট পেয়েছেন। হারিয়েছেন প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ডেভ বেকউইথকে।

পিয়া ডান্ডিয়া ফ্লোরিডায় জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী পিয়া ডান্ডিয়া। ৫১.৯% ভোট পেয়ে ৩৯ বছর বয়সি এই প্রাক্তন স্কুল প্রিন্সিপাল হারিয়েছেন রিপাবলিকান কাসি আসকারকে। জয়ী হয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রবেশ করেছেন।

আরও পড়ুনঃ  কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

রো খন্না ও রিতেশ টান্ডন ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি এলাকায় ডেমোক্র্যাট রো খন্না তাঁর বিরোধী ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা রিতেশ টান্ডনের থেকে ৩৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে।

প্রমিলা জয়পাল ও নীরব শেঠ ওয়াশিংটনের প্রথম ভারতীয়-মার্কিন কংগ্রেস প্রতিনিধি প্রমিলা জয়পাল প্রাক্তন মার্কিন মেরিন নীরব শেঠের থেকে এগিয়ে রয়েছেন ১.৫ লক্ষেরও বেশি ভোটে।

অমি বেরা ডেমোক্র্যাট প্রতিনিধি অমি বেরা ২৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে ক্যালিফোর্নিয়া থেকে।

অমীশ শাহ অ্যারিজোনার থেকে রিপাবলিকান প্রার্থী জেই ফিলিকে-কে ছাপিয়ে এগিয়ে অমীশ। অরুণা মিলার মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী অরুণা।

আরও পড়ুনঃ  আমেরিকার ইতিহাসে প্রথমবার! গভর্নর হলেন কৃষ্ণাঙ্গ মহিলা

পূজা শেঠি টেক্সাস হাউস থেকে লড়ছেন পুজা। যার ফল এখনও জানা যায়নি। অন্যান্যরা লস অ্যাঞ্জেলেস মেয়র পদে পিছিয়ে নিত্যা রমন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ভোটে পরাজিত রিপাবলিকান প্রার্থী সরিতা কোমটিরেড্ডি। এছাড়াও নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান মহেশ গানোরকার, ওহিওতে নির্দল প্রার্থী সন্দীপ দীক্ষিত এবং মিশিগানে অনিল কুমার পরাজিত হয়েছেন। তবে রাজ্যভিত্তিক ফলাফলে পেনসিলভানিয়া থেকে অরবিন্দ ভেঙ্কট, ইলিনয় থেকে রাম ভিলিভালাম জয়ী হয়েছেন। ইলিনয় ও জর্জিয়াতে বেশ কিছু ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST