1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা, দেখে নিন সময়সূচি - দৈনিক লালবার্তা

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা, দেখে নিন সময়সূচি

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 20, 2026,
  • 2 সময় দেখুন

দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে ট্রেন চলাচল করবে। তবে ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চলবে বিকাল থেকে। ছুটির দিনগুলোতে যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে। এ সময় ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলবে।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।

দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। তবে রাতে যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বেলা ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বেলা ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

যাত্রীচাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালু করে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST