1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টুর ৩ দিনের রিমান্ড - দৈনিক লালবার্তা

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টুর ৩ দিনের রিমান্ড

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 27, 2026,
  • 13 সময় দেখুন

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদি হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে বাধায় বাবাকে হত্যা: হাইকোর্টে খালাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে

এর আগে, সোমবার রাতে গুরুদাসপুরে নিজ বাসা থেকে নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। হেলমেট পরা দুর্বৃত্তরা প্রথমে তাকে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গুরুতর আহত অবস্থায় শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান শাকিল।

আরও পড়ুনঃ  মেরিনড্রাইভের দুই পাশে আড়াইশ অবৈধ রিসোর্ট, সৈকত দখল করেও চলছে ব্যবসা

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST